নিউজটাইম ওয়েবডেস্ক :
শবরীমালা মামলার শুনানির পরই সংশোধনী নাগরিকত্ব আইন নিয়ে মামলা শুনবে সুপ্রিম কোর্ট। সিএএ মামলার শুনানি এই নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। এর পরি প্রেক্ষিতে বৃহস্পতিবার এমনটাই জানাল দেশের শীর্ষ আদালত।
শীর্ষ আইনজীবী কপিল সিব্বল এদিন আদালতে সিএএ সংক্রান্ত মামলার শুনানি জরুরি ভিত্তিতে করার পক্ষে অভিমত দেন। এরপরই প্রধান বিচারপতি এস এ বোবডের বেঞ্চ জানায়, এ ব্যাপারে কোনও জবাব দেয়নি কেন্দ্র সরকার।
প্রধান বিচারপতির বেঞ্চের একথা শুনে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানান, কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে মতামত দেবে কেন্দ্র সরকার। হোলির পর এ ব্যাপারটি কপিল সিব্বলকে উত্থাপন করতে বলেন প্রধান বিচারপতি বোবডে।
জানা গিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কমপক্ষে ১৪৩টি আবেদন জমা পড়েছে আদালতে। আবেদনপত্রে , সিএএ কে সংবিধান বিরোধী উল্লেখ করা হয়েছে। সিএএ বিরোধিতায় গর্জে উঠেছে গোটা দেশ। সিএএ পাসের পরই দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখানো হয়েছে। কয়েকদিন আগেই সিএএ-কে ঘিরে সংঘর্ষে রক্তাক্ত হয় দিল্লি। কলকাতার পার্ক সার্কাস ও দিল্লির শাহিনবাগে সিএএ বিরোধিতায় অবস্থান বিক্ষোভ চলেছে এখন ও.
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

