বেহাল দশায় পড়ে রয়েছে বালুরঘাটের কিষাণ মান্ডি

রাজ্যের কৃষি প্রধান জেলাগুলির অন্যতম দক্ষিণ দিনাজপুর। শিল্প বিহীন এই জেলার মানুষের একমাত্র ভরসা হল কৃষিকাজ । ঋণ করে অথবা ঘরের জিনিসপত্র বিক্রি করে জমিতে ফসল উৎপন্ন করেন তাঁরা । যা দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া সংসার ও অন্যান্য খরচের যোগান করেন তাঁরা ।

প্রান্তিক এই কৃষকরা যাতে তাঁদের কষ্টার্জিত ফসলকে বাজারমুখী করিয়ে যাতে তাঁরা ন্যায্য দাম পান সেই উদ্দেশ্যে জেলায় জেলায় তৈরী হয়েছিল কিষান মান্ডি তথা কৃষক বাজার । কিন্তু সেই কিষান মান্ডিগুলি কি আদতেও কৃষকদের কোন উপকারে লেগেছে? তা খুঁজতেই আমরা সরাসরি পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের কিষান মান্ডিতে ।

বালুরঘাটের মাহিনগর এলাকায় অবস্থিত এই কিষাণ মান্ডি তৈরি করতে খরচ হয়েছিল কয়েক কোটি টাকা । ২০১৫ সালের ১৬ জুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির উদ্বোধন করেছিলেন । কিন্তু বর্তমানে সেটি খুবই বেহাল দশায় পড়ে রয়েছে । গুদাম থেকে শুরু করে পাইকারি বাজার, এমনকি কেনা বেচার স্থানটিরও খুবই করুণ অবস্থা । সেই সঙ্গে জেনারেটর রুম সহ বিভিন্ন বিল্ডিং তৈরি হয়ে পড়ে থাকলেও ফসলের কোন কেনাবেচা সেখানে আজও শুরুই হয়নি বলে অভিযোগ তুলছেন কৃষকরা ।

বালুরঘাটের এই কিষান মান্ডিতে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা বেচার ব্যবস্থা করা হলেও তা নিয়ে কৃষকদের বিস্তর অভিযোগ রয়েছে । এখানকার কাউন্টারে কৃষকরা ধান বিক্রি করতে এলে ভলতার অজুহাত দেখিয়ে সহায়ক মূল্যের চেয়ে অনেক কম দামে তাদের থেকে ধান সংগ্রহ করা হয় বলে অভিযোগ আনা হয় । অন্যদিকে কিষান মান্ডিতে ফসল বিক্রির ব্যবস্থা চালু না হওয়ায় দূরে কোন হাটে বাজারে পৌঁছে দালাল অথবা পাইকারদের কাছে কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube