নিউজটাইম ওয়েবডেস্ক : পুরভোটের আগে চমকের পর চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে কালিয়াগঞ্জের মাটিতে দাঁড়িয়ে নতুন প্রকল্প ‘স্নেহালয়’-এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আদিবাসী ও তফশিলি সম্প্রদায়ের জন্য মাসে হাজার টাকার পেনশন দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা। একইসঙ্গে বঙ্গবাসীর উদ্দেশে মমতার আশ্বাস দেন সকলের পাশে তাঁকে সবসময় পাওয়া যাবে।
স্নেহালয় প্রকল্প সম্পর্কে কালিয়াগঞ্জে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাড়ি করে দেওয়ার জন্য প্রচুর ফোন পেয়েছেন তিনি।তাদের কথা ভেবেই স্নেহালয় প্রকল্পের সূচনা হল। এটা নতুন প্রকল্প। বাড়ি তৈরির জন্য পরিবার পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন। ২৫হাজার মানুষ আবেদন করেছিলেন। এরপরই মমতা ঘোষণা করেন, জয় বাংলা প্রকল্পের অধীনে তফশিলি ভাই-বোনদের বয়স ৬০ হলেই মাসের এক তারিখে হাজার টাকা করে পেনশন পাবেন। জয় জহর প্রকল্পে আদিবাসী ভাই-বোনেদের ৬০ বছর বয়স হলে হাজার টাকা করে পেনশন পাবেন। যাঁরা এতদিন ৬৫০-৭০০ টাকা করে পেনশন পেতেন তাঁরাও হাজার টাকা করে পেনশন পাবেন। কাউকে লবি করতে হবে না। উত্তর দিনাজপুরে ৮টি কর্মতীর্থ হচ্ছে। ১০০ শয্যার হাসপাতাল হচ্ছে বলে তিনি জানান।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

