নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে দিল্লির নয়ডার দুটি স্কুল আগামী তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে স্কুলের পরীক্ষাও। প্রসঙ্গত, দিল্লির এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত। তাঁর সন্তানরা পড়েন নয়ডার শ্রীরাম মিলেনিয়াম স্কুলে। তাঁর বাড়িতে কয়েকদিন আগে একটি জন্মদিনের পার্টি হয়েছিল। সেখানে অনেক পড়ুয়ারা গেছিল। এই কারণেই ছড়িয়েছে আতঙ্ক। উপস্থিত ছিল পাঁচটি পরিবার-সহ ২৫ জন স্কুলের বন্ধুবান্ধবরা।
পার্টিতে উপস্থিত সকলের রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কারোর শরীরে করোনার লক্ষণ দেখা যায়নি। তবে রক্ত পরীক্ষার পরই বোঝা যাবে কারোর শরীরে ওই মারণ ভাইরাস প্রবেশ করেছে কিনা। স্কুলের পড়ুয়াদের মধ্যেও লক্ষণ দেখা যায়নি বলেই জানা গিয়েছে। তবে করোনার আতঙ্কে গোটা স্কুলই বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে ওই স্কুলের কর্তৃপক্ষ। বাতিরল করা হয়েছে স্কুলের সব পরীক্ষাও। অন্যদিকে শিব নাদর স্কুল বন্ধ থাকবে নয় তারিখ অবধি করোনাভাইরাস সংক্রান্ত আতঙ্কের জেরে।।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

