নিউজটাইম ওয়েবডেস্ক : সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ অ্যাক্টিভ।গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রকে আক্রমণ করেছেন। আবার প্রধানমন্ত্রী হওয়ার পর সরকারের বিভিন্ন কীর্তিকলাপ তুলে ধরেন। দেন দেশবাসীর উদ্দেশে নানা বার্তা।
আর তিনিই কিনা সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতে চলেছেন? তা নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া ঠিক কি বলেছেন তিনি? সোমবার রাতে একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। লেখেন, ‘আগামী রবিবার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেব ভাবছি। আপনাদের সবাইকে এই বিষয়ে জানাব।’
মোদীর সেই টুইটের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কমেন্টের ছড়াছড়ি পড়ে যায়। মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ কেউ তাকে সোশ্যাল মিডিয়া ছাড়তে বলেন অনেকের মতে, ট্রোলের কারণে সোশ্যাল মিডিয়া ত্যাগ করছেন মোদী। তাঁরা আবার পরামর্শও দেন। মোদি ভক্তদের অনেকেই জানান, মোদী না থাকলে তাঁরাও সোশ্যাল মিডিয়া আর ব্যবহার করবেন না।
একটি অংশের দাবি, মোদী বিচক্ষণ মানুষ তাই তিনি সব কাজ ভেবেই করবেন।
অনেকেই আবার মোদীকে কটাক্ষ করতে ও ছাড়েননি। কেউ কেউ রসিকতা ও করেছেন।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

