স্কুলের সামনেই দেদার বিক্রি হচ্ছে তামাকজাত দ্রব্য ৷ বয়সবিধি না মেনেই তা বিক্রি করছেন দোকানদাররা ৷ দিন দুয়েক আগেই সোনারপুরের একটি গার্লস স্কুলে সিগারেট সহ ধরা পড়ে দুই ছাত্রী ৷ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হয় ৷ তারপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ সোনারপুর থানার উদ্যোগে আজ সকাল থেকে বিভিন্ন স্কুলের সামনে চলছে অভিযান ৷
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন কোটপা অনুযায়ী অভিযান ও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সোনারপুর থানার সুত্রে জানা গিয়েছে ৷ সোনারপুর থানার পাশাপাশি সোনারপুর ব্লক স্বাস্থ্য আধিকারিকরাও এই অভিযানে সামিল হয়েছেন ৷ তামকজাত দ্রব্য স্বাস্থ্যের পক্ষে কি ধরনের ক্ষতি করতে পারতে সে সম্পর্কে সচেতন করতেই স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও রয়েছেন ৷ বিভিন্ন স্কুলের বেশ কয়েকটি দোকানদারের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে সোনারপুর থানার সুত্রে জানা গিয়েছে ৷
প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ৷ স্থানীয় মানুষ থেকে আরম্ভ করে বিভিন্ন বিদ্যালয়ের স্কুলের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারাও জানিয়েছেন এই ধরনের অভিযান নিয়মিত চলা উচিত ৷ তাদের বক্তব্য অনেকসময় নজরদারির অভাবে ছাত্রছাত্রীদের অনেকেই নেশাগ্রস্ত হয়ে পড়েছেন ৷ নেশার হাত থেকে তাদের বাঁচাতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলেই জানিয়েছেন একাধিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা ৷
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

