।। স্বর্ণালী মান্না ।।
মন্ত্রীসভায় বদল আনার পর মঙ্গলবার ব্যাপক পরিবর্তন আনা হল প্রশাসনিক স্তরেও । রাজ্যজুড়ে বদলি করা হল একাধিক আমলাদের । মোট ২২ জন আমলা সহ ৩১ জন পুলিশ আধিকারিককে বদল করা হয়েছে এদিন ।
এদিন পশ্চিম বর্ধমান থেকে অরুণ প্রসাদকে বদলি করা হল নদিয়াতে; দার্জিলিং থেকে পেন্নাম বালামকে বদলি করা হল পশ্চিম বর্ধমানে; উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক প্রীতি গোয়েলকে বদলি করা হল দার্জিলিং-এ; হাওড়ার মুক্তা আচার্য দায়িত্ব পেলেন হুগলির, আবার হুগলির জেলা শাসক দীপন প্রিয়া বদলি হয়ে গেলেন হাওড়ায়; শামা পারভিনকে পাঠানো হয় জল্পাইগুড়িতে । অন্যদিকের একই সঙ্গে বদল করা হয়েছে একাধিক ডাব্লুবিপিএস ও আইপিএস অফিসারদের । বদল করা হয় ১০ জন এসপিকে ।
২০২৪ সালে আছে লোকসভা নির্বাচন । আর লোকসভার আগেই প্রশাসনিক স্তরে এত বড় রদবদল নিয়ে উঠছে প্রশ্ন । নির্বাচনের নিয়ম বলছে নির্বাচনের আগে একই এলাকায় ৩ বছরের বেশি দিন কর্মরত থাকা আধিকারিকদের বদল করতেই পারে নির্বাচন কমিশন । সেটা হওয়ার আগেই পদক্ষেপ নিল রাজ্য সরকার । তবে এক্ষেত্রেও মনে করা হচ্ছে কিছু আধিকারিকদের যেমন উন্নীত করা হয়েছে, কাউকে আবার দেওয়া হয়েছে কম গুরুত্বের দায়িত্বও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

