নিউজটাইম ওয়েবডেস্ক : জাতীয় দলে যোগ দেওয়ার আগেই ফের বিতর্কে জড়ালেন হার্দিক পাণ্ডিয়া। সম্প্রতি চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে নেমেছিলেন তিনি। তাঁর জাতীয় দলে যোগ দেওয়ার বিষয়ে বেশ আশাবাদী ছিলেন ক্রিকেটপ্রেমীরা। । কিন্তু তারই মধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তথা বিসিসিআই এর নিয়ম লঙ্ঘন করে শাস্তির মুখে পড়তে চলেছেন হার্দিক।
এদিন মুম্বইয়ে ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে বেশ খোশ মেজাজেই দেখা যায় এই অলরাউন্ডারকে। রিলায়েন্স ওয়ানের জার্সি গায়ে ঘরোয়া ক্রিকেটে শুরু থেকে শেষ পুরোটাই দুর্দান্ত করেছিলেন তিনি। ২৫ বলে ৩৮ রানের পাশাপাশি চারটি ছক্কাও ঝুলিতে পুরে নেন তিনি। জাতীয় নির্বাচক প্রধান এমএসকে প্রসাদও এদিন গ্যালারিতে বসে তাঁর নজর কাড়া পারফরম্যান্স দেখেন। কিন্তু সব কিছুর মধ্যেও ঘটল বিপত্তি। এক নয়া বিতর্কে এবার জড়ালেন পান্ডিয়া। এদিন বাইশ গজে বিসিসিআই-এর লোগো দেওয়া হেলমেট পরে খেলতে নেমছিলেন হার্দক। কিন্তু কোন ঘরোয়া ম্যাচে ক্রিকেটার বিসিসিআইয়ের লোগো ব্যবহারে নিষেধ রয়েছে বোর্ডের তরফে। ম্যাচ রেফারিকে বোর্ডের নির্দেশ দেওয়াই আছে, যাতে কোন জাতীয় দলের ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে বিসিসিআইয়ের লোগো ব্যবহার না করেন। কিন্তু বিসিসিআই-এর এর নিয়ম ভঙ্গ করায় হার্দিক পান্ডিয়া ফের শাস্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সকলে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

