নিউজটাইম ওয়েবডেস্ক : শহরে ফের দুর্ঘটনা। বেপরোয়া গতির জেরে মৃত্যু হল এক মহিলার। শনিবার সকাল সাতটার সময় ঘটনাটি ঘটে কালীঘাট ট্রাম ডিপোর সামনে।
প্রত্যক্ষদর্শীদরা জানিয়েছেন, এ দিন সকাল সাতটা নাগাদ কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে ফিরছিলেন এক মহিলা। হঠাৎ হাজরার দিক থেকে তীব্র গতিতে আসা একটি সুভ গাড়ি সিগন্যাল ভেঙে দ্রত গতিতে ছুটে আসে। এর পর ধাক্কা মারে তাঁকে। মহিলা প্রথমে গাড়ির বনেটে উঠে পরে। পরে ফের তাকে ধাক্কা মারে ওই গাড়ি। এর পর ছিটকে পাশের লেনে পরে যান। স্থানীয় ও পুলিশের সহযোগিতায় তাঁকে তড়িঘড়ি এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। ঘাতক ওই গাড়ির চালককে খুঁজছে পুলিশ।প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, পুলিশের হাত থেকে বাঁচতে ওই গাড়ি এই দুর্ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সি সি টি ভি ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

