জনগনকে উসকানি, নেট দুনিয়ায় গ্রেফতারের দাবি স্বরাকে

নিউজটাইম ওয়েবডেস্ক :

স্বরা ভাস্করকে গ্রেফতার করা হোক, এখন নেট দুনিয়ের উঠেছে এমনই রব। এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে #ArrestSwaraBhasker ট্রেন্ড।

বর্তমানে দিল্লির হিংসাত্মক পরিস্থিতির প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক মৃত্যুতে সরগরম হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যম। একেই উত্তাল পরিস্থিতি, তার মধ্যে এবার নেট দুনিয়ায় ভাইরাল হল স্বরার ভাস্করের কিছু পুরনো মন্তব্যের ভিডিও। ‌বাবরি মসজিদ থেকে শুরু করে নাগরিকত্ব সংশোধনী আইন, প্রতিটি ক্ষেত্রেই তাঁকে বিজেপিকে কটাক্ষ করলে শোনা গিয়েছে।

গত লোকসভা নির্বাচনে নিজের জন্মদিন পালন না করে তাঁকে কানহাইয়ার হয়ে প্রচার চালাতে দেখা ‌যায়। এছাড়াও জওহরলাল নেহেরু ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে সিএএ ও এনআরসি নিয়ে ‌যে আন্দোলন চলে সে প্রসঙ্গেও মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর সেই বক্তব্যের ভডিও গুলি রাজধানীর উত্তপ্ত পরিস্থিতির মুখে ফের ভাইরাল করা হয়। তাঁদের দাবি, “সাধারণ মানুষকে উসকানিমূলক বার্তা দিচ্ছেন স্বরা ভাস্কর, গ্রেপ্তার করা হোক ওঁকে”, ‌যদিও এসব নিয়ে একেবারেই বিচলিত নন অভিনেত্রী।

সম্প্রতি একটি আলোচনা সভায় আসেন স্বরা ভাস্কর। সেখান থেকে নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিকপঞ্জী অইন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। এই আইনগুলির তীব্র প্রতিবাদও করেন তিনি। একইসাথে এদিন তিনি দিল্লির ঘটনার জন্য কেন্দ্র সরকারকে কাঠগোড়ায় তোলেন। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও ক্ষোভ উগরাতে দেখা যায় স্বরাকে। “শীর্ষ আদালতকে কীভাবে বিশ্বাস করবেন?  যেখানে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে কখনও বেআইনি বলে ব্যাখ্যা করা হয়, আবার কখনও সেই জায়গা থেকে দাঁড়িয়েই তাঁদের পুরস্কৃত করা হয় যাঁরা বাবরি ধ্বংসের জন্য দায়ী।” সারার এই বক্তব্যকে সমর্থন করেছেন অনেকেই। সেই সঙ্গে তাঁরা কপিল মিশ্রকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। তাঁদের কথায়, “দিল্লিতে শান্তি বজায় রাখতে হলে কপিল মিশ্রকে গ্রেপ্তার করুন।”

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube