ভয় নিয়েই ‘দায়িত্ব’ পালনে গেলেন ভোট কর্মীরা

দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ব্লক এলাকা থেকে ভোট কর্মীরা বুকভরা আতঙ্ক নিয়েই বুথে উদ্দেশ্যে রওনা দিলেন। বালুরঘাট ব্লকের অন্তর্গত বুথ গুলির দায়িত্বে থাকা ভোটকর্মী ও পুলিশ ডিস্ট্রিবিউশান সেন্টার বালুরঘাট কলেজ। এখানে ভোটকর্মীরা ভোটদানের যাবতীয় সামগ্রী বুঝে নিচ্ছেন। সেই সঙ্গে এখান থেকেই বিভিন্ন বুথের জন্য পুলিশেরও ডিস্টিবিউশন চলছে।

এবারের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুরে মোট ভোটার ১১,৫৭,৭১৭ জন
বুথ সংখ্যা ১২২৩ টি। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোটদান পর্ব সম্পন্ন করতে ভোট কর্মী রয়েছেন ৩৪৭৩ জন। এর বাইরেও রয়েছে পুলিশ ও পরিবহন কর্মীরা। জেলায় মোট গ্রামপঞ্চায়েত আসন রয়েছে ৬৪ টি। পঞ্চায়েত সমিতির ১৮৯ টিএবং জেলাপরিষদের ২১ টি আসন।

অন্যদিকে, হুগলিতে চারটি মহকুমা, এই চার মহাকুমার ভোট গ্রহণের জন্য নির্দিষ্ট কেন্দ্র থেকে ভোট বাক্স, ব্যালট এবং ভোটের অন্যান্য উপকরণ মিলিয়ে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে যাবার জন্য প্রস্তুত হচ্ছে ভোট কর্মীরা l তেমনই শ্রীরামপুর টেক্সটাইল কলেজ ও আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে তৎপর ভোটকর্মীরা । যদিও অধিকাংশ ভোট কর্মীর দাবি সঠিক নিরাপত্তার । যদিও আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল জানান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । কেন্দ্রীয় বাহিনী রয়েছে, বাকি বাহিনী এলে তাদেরও মোতায়ন করা হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube