নিরাপত্তাহীনতায় ভুগছেন ভোট কর্মীরা । চাকরি বাঁচানোর উদ্দেশ্যেই তাদের ডিউটিতে আসা। এছাড়া নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘এখন ভগবানই ভরসা।’
ভোট প্রক্রিয়া একেবারে শেষ লগ্নে এখনো অনেক ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তা সুনিশ্চিত হতে পারেননি ভোট কর্মীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা-গুলির লড়াইয়ের পাশাপাশি খুনের ঘটনা ঘটছে।
তারমধ্যে ভোট কর্মীরা একপ্রকার চাকরি বাঁচাতেই ভোটের ডিউটিতে এসেছেন বলে জানান নিজেরা। টিভিতে বিভিন্ন জায়গায় অশান্তির খবর দেখে এমনিতেই উদ্বিগ্নে রয়েছে তাদের পরিবার ।তাই ভোট কর্মীরা চান ভালয় ভালয় ভোটটা মিটিয়ে বাড়ি ফিরতে । কারণ তারা যতক্ষণ বাড়িতে না ফিরবেন পরিবার উদ্বিগ্নে থাকবেন। নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন তারা। বুথে গন্ডগোল হলে শুধু উপর মহলকে জানিয়ে রাখবেন তাছাড়া আর তাদের কিছু করার নেই, আর ভরসা শু ধু ভগবান এমনটাই বলছেন ভোট কর্মীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

