বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মদারাট গ্রাম পঞ্চায়েত এলাকার ৮১ নম্বর বুথে এবার পঞ্চায়েত ভোটের আগেই ব্যানার ছিঁড়ে দেওয়া ও খুলে নেওয়াকে কেন্দ্র করে কাজিয়া তুঙ্গে উঠেছে শাসকগোষ্ঠী ও বিরোধী নির্দলদের বিরুদ্ধে।
ওই পঞ্চায়েতের ৮১ নম্বর বুথের আটঘরা এলাকায় তৃণমূলের প্রার্থী শান্তি মন্ডলের বিরুদ্ধে এবার গ্রাম সভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজলি দে নামে এক মহিলা নির্দল প্রার্থী।আর সেই মহিলা নির্দল প্রার্থীর অভিযোগ যে বৃহস্পতিবার রাত্রে এলাকায় পতাকা লাগাতে গিয়ে তৃণমূলের লোকজন বিজলী দেবীর সমর্থনে এলাকায় লাগানো ব্যানার ছিঁড়ে ফেলা এবং খুলে ফেলা হয়েছে।
শুধু তাই নয় কয়েকদিন আগেই ওই মহিলা প্রার্থীর বাড়িতে গিয়েও রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগে উঠেছিল। তৃণমূলের লোকজনের বিরুদ্ধে।তাই আতঙ্কের মধ্যে রয়েছেন ওই প্রার্থী নির্দল প্রার্থী।এলাকায় যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় এবং তারা নিরাপদে থাকতে পারেন সেই কারণেই পুলিশের কাছে দারস্ত হয়েছেন তারা।যদিও তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থীদের ব্যানার খোলার খুলে ফেলা ও ছিঁড়ে ফেলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় বুথ তৃণমূল সভাপতি দেবু ঘোষ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

