ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটসের স্বাস্থ্য ব্যবস্থায় এক অভিনব পরিকল্পনা

শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠছে, তখন শিক্ষার মানকে তুলে ধরতে রাজ্যের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের কর্তৃপক্ষ সম্মিলিতভাবে ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটস গড়ে তোলেন । তবে শিক্ষার জগতেই তাঁরা থেমে থাকেননি । শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাকেও আরও উন্নত করতে তাঁরা এগিয়ে এসেছেন । তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন উত্তরবঙ্গে গড়ে তুলবেন উন্নতমানের হেলথ সিটি । তাই তাঁরা গড়ে তুলেছেন “উত্তরবঙ্গ হেলথ সিটি ফোরাম” নামক একটি সংস্থা ।

ইতিমধ্যেই হেলথ সিটি গড়ে তোলার জন্য জায়গা চিহ্নিত করেছে এই সংস্থাটি । আর এই জনসেবামূলক পরিকল্পনায় সহযোগিতা করতে এগিয়ে এসেছে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । গত ২৫শে জুন শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে একটি বৈঠকে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের কর্তৃপক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন স্বনামধন্য চিকিৎসকরা, বিনিয়োগকারী ও অন্যান্য বিশিষ্টজনরা ।আগামী ১লা জুলাই ফরাক্কাতেও একটি সভা হওয়ার কথা রয়েছে, সেখানে মেডিক্যাল কলেজ ও হেলথ সিটি গড়ে তুলবার ব্লু প্রিন্ট, বিনিয়োগকারীদের চূড়ান্ত প্রাথমিক তালিকা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে ।

উত্তরবঙ্গ হেলথ সিটি ফোরামের চেয়ারম্যান মলয় পীট জানান, “আমরা মানুষকে সুলভে সুচিকিৎসা পরিষেবা দিতে চাইছি । উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার প্রান্তিক মানুষজন যেন এই স্বাস্থ্যপরিষেবা পেতে পারেন সেই দিকে যেমন লক্ষ্য দেওয়া হচ্ছে, তেমনি আমাদের দেশের উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল থেকেও মানুষজন এখানে এসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন।”

সূত্রের খবর অনুযায়ী, অত্যাধুনিক হেলথ সিটিতে আধুনিক যুগের স্বাস্থ্য প্ররিষেবা সহ থাকছে পুনর্বাসন কেন্দ্র ও গবেষণা কেন্দ্র ; যার জেরে আরও উন্নত হবে স্বাস্থ্য পরিষেবা । পাশাপাশি বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য থাকছে উন্নতমানের ডায়গনিস্টিক সেন্টার । একই সঙ্গে সাধারণ মানুষ টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা করার সুবিধাও পাবেন । এই হেলথ সিটিতে স্বাস্থ্য কর্মীদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানা গিয়েছে ।

অত্যাধুনিক এই হেলথ সিটির কারণে উপকৃত হবেন বহু মানুষ । শুধু পশ্চিমবঙ্গ বা ভিনরাজ্যের মানুষ নয়, স্বাস্থ্য পরিষেবায় উপকৃত হবেন পার্শ্ববর্তী দেশের মানুষও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube