নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লির হিংসার ঘটনায় এবার পুলিশকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের। বুধবার শাহিনবাগের একটি মামলার শুনানির কথা ছিল। সেখান থেকেই দিল্লি পুলিশকে রীতিমতো ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি কে এম জোসেফ এদিন বলেন, “পুলিশ যদি নিজেদের কাজ সঠিকভাবে করত, তাহলে দিল্লিতে এই পরিস্থিতির সৃষ্টি হত না।”
এদিন তিনি আরও বলেন, হিংসা নিয়ন্ত্রনের জন্য দিল্লি পুলিশ যথাযথ পদক্ষেপ নেয়নি। পুলিশ যদি সঠিক সময়ে পদক্ষেপ নিত তাহলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতনা। এদিন জোসেফ আমেরিকা বা ব্রিটেনের প্রসঙ্গ তুলে বলেন, “এই সমস্ত দেশগুলিতে পুলিশ সঠিক সময়ে আইনানুগ পদক্ষেপ নেয়। কিন্তু আমাদের গোটা দেশেই এই এক সমস্যা। রাজ্য সরকারগুলি পুলিশের পেশাদারিত্ব সংক্রান্ত গাইডলাইন কার্যকর করতে ব্যর্থ হয়।” যদিও বিচারপতি কে এম জোসেফর এই মন্তব্যের বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা।তাঁর কথায়, আদাতের এই মন্তব্য পুলিশের মনোবলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাছাড়া পুলিশের অনেক কাজেই আদালতকে বাধা হয়ে দাঁড়াতে দেখা গিয়েছে। তাঁর এই বক্তব্যের পাল্টা দেন বিচারপতি জোসেফ। তিনি বলেন, “বাস্তব পরিস্থিতি না জেনেই আদালত অনেক ক্ষেত্রে রায় দিতে বাধ্য হয়। একজন ডিজিপি পদমর্যাদার আধিকারিককে গণপিটুনিতে মেরে দেওয়া হল, যদি সবাই সময়মতো নিজের কাজ করত, তাহলে এই পরিস্থিতি তৈরি হত না।” তবে শুধুমাত্র সুপ্রিম কোর্ট নয়, দিল্লি হাই কোর্টেও একইভাবে তীব্র সমালোচনা করে দিল্লি পুলিশের। আজ সুপ্রিম কোর্টে শাহিনবাগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। কিন্তু দিল্লির এহেন উত্তাল পরিস্থিতির মুখে এখনকার মতো স্থগিত রাখা হয় শুনানি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ মার্চ হবে বলেই জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

