তৃণমূল নেতার দাদাগিরি, কাঁথিতে বেধড়ক মারধর যুবককে। আহত যুবক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মহকুমা হাসপাতালে।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের ২০৬-২০৭ বুথে এক প্রার্থীর মনোনয়নে সমর্থন দেওয়ার অপরাধে বেধড়ক মারধর করা হলো এক যুবককে। যুবকের নাম দীপক দন্ডপাট। যুবক ওই বুথেরই বাসিন্দা ।
জানা যাচ্ছে, দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি ১ নম্বর ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু সমাজবিরোধী দুষ্কৃতকারী দীপক দন্ডপাট কে গতকাল রাত দশটা নাগাদ, বাড়ির সামনে থেকে মারতে মারতে তুলে নিয়ে যায় পাশের গ্রাম কুলাইপাদা তে। সেখানে লাঠি,বাঁশ ও বাটাম দিয়ে বেধড়ক মারা হয় ওই যুবককে। অভিযোগ, সমাজবিরোধী দুষ্কৃতকারীরা শাসক দলের মদতপুষ্ট। আহত যুবক কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

