নিউজটাইম ওয়েবডেস্ক : হিংসার আগুনে ক্ষতবিক্ষত দিল্লি। মঙ্গলবারও দিল্লির মৌজপুর, ব্রহ্মপুরী, ভজনপুরা চক, গোকুলপুরী-সহ বিভিন্ন এলাকায় লাঠি, লোহার রড হাতে দাপিয়ে বেড়াতে দেখা যায় বেশ কিছু লোকজনকে। দফায় দফায় চলে সংঘর্ষ। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি ইস্যুতে একটানা তিনদিন ধরে গন্ডগোল চলছে উত্তর-পূর্ব দিল্লিতে৷ দিল্লিতে এই হিংসার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১০। ২০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ৫৬ জন পুলিশকর্মী।
মঙ্গলবার দুপুরে দু’পক্ষের মধ্যে চলে পাথর-বৃষ্টি৷ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক দোকানে। যার জেরে উত্তাল হয় ভজনপুরা চক। একইসাথে রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন জায়গা। সিএএ ও এনআরসি এর সমর্থক ও বিরুদ্ধের দুই গোষ্ঠীর মধ্যে হওয়া এই সংঘর্ষের ফলে আক্রান্ত হন এক সংবাদ চ্যানেলের দু জন সাংবাদিক।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জনতাকে শান্ত করতেও এদিন হিমশিম খেতে হয় হয় পুলিশকে। এই রণক্ষেত্রের রূপ একইভাবে এদিন চোখে পড়েছে দিল্লির ব্রহ্মপুরী এলাকাতেও। সেখানেও দু’পক্ষের মধ্যে শুরু হয় পাথর বৃষ্টি। কয়েকজন আবার মুখ ঢেকেও পাথর ছুঁড়তে থাকেন।২টি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এলাকায় এতটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে, বন্ধ রাখা হয়েছে ৫টি মেট্রো স্টেশন। ওই এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। এছাড়াও দিল্লির আরও ১০ টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

