অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। দেওয়া হল না কোনো রক্ষাকবচ । তবে ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই।
কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে তাঁকে সিবিআই-জিজ্ঞাসাবাদের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তা চ্যালেঞ্জ করে এবং রক্ষাকবচের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চে প্রথম বিষয়টি মেনশন করেন অভিষেকের আইনজীবী।সে দিন বেঞ্চ জানিয়েছিল, শুক্রবার মামলাটি শুনানি-তালিকায় থাকবে। সেই মতো আজ, এই মামলাটি শুনানির জন্যে উঠবে। তবে আজ এই মামলার শুনানি হবে বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি পিএস নরসিমহার নেতৃত্বাধীন আর এক অবকাশকালীন বেঞ্চে।ইতিমধ্যে অবশ্য তৃণমূল সাংসদকে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার আগে জিজ্ঞাসাবাদ এড়াতে মামলা করায় কলকাতা হাইকোর্ট ২৫ লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দিয়েছিল অভিষেককে। সে নিয়ে শীর্ষ আদালত কী অবস্থান নেয়, তা-ও দেখার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

