নিউজটাইম ওয়েবডেস্ক : ইতিমধ্যেই “খুশির ক্লাস” পরিদর্শনে দিল্লির সরকারি স্কুলে উপস্থিত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাঁর এই স্কুল পরিদর্শনের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মোদি সরকারের তরফে। এমনকি নিরাপত্তা এতটাই জোরদার করা হয়েছে যে স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও শিক্ষামন্ত্রী মনীশ শিসোদিয়াও বাদ পড়েছেন। একইভাবে সংবাদমাধ্যম গুলির জন্যও রয়েছে বাধা। এদিন মেলানিয়া ট্রাম্পের স্কুল পরিদর্শনে বিশেষ কয়েকটি সংবাদমাধ্যম ছাড়া বাকি কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি।
ভারত সফরে আসার আগে থেকেই আপ সরকারের “খুশির ক্লাস” দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প ঘরনি। এর পরেই কেন্দ্র সরকারের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যার জেরে সংবাদমাধ্যম থেকে শুরু করে বহু মানুষের রোষের মুখে পড়েছে মোদি সরকার। এদিন মেলানিয়া ট্রাম্পের স্কুল পরিদর্শনের সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আসা বিদেশি সংবাদমাধ্যম ও ভারতের কয়েকটি বিশিষ্ট জাতীয় সংবাদমাধ্যম ছাড়া কাউকেই স্কুলে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিন যে সমস্ত সংবাদমাধ্যমগুলি মেলানিয়া ট্রাম্পের স্কুল পরিদর্শেনর সময়ের সাক্ষী হওয়ার জন্য গিয়েছিলেন তাদের কাছে সরকারের তরফে অনুমতি পত্র চাওয়া হয়। কিন্তু এই অনুমতিপত্র কখন এবং কোথা থেকে সংগ্রহ করার কথা বলা হয়েছিল তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে শুধুমাত্র সংবাদমাধ্যগুলির জন্যই নয়, নিরাপত্তার বেড়াজালকে আঁটসাঁট করতে স্কুলে প্রবেশের অনুমতি মেলেনি স্থানীয় বিধায়ক সহ স্কুলের সাজসজ্জার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

