এক বিষধর সাপের ছোবলে মৃত্যু হল বছর ১৩ বছর বয়সী এক কিশোরের । সোমবার ঘটনাটি ঘটেছে গোবরডাঙার কৃষ্ণনগর এলাকায় । গভীর রাতে মৃত্যু হিওয় সেই কিশোরের । বনদপ্তরের কর্মীরা সাপের খোঁজে তল্লাশি চালায় তাঁর বাড়িতে ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন সোমবার রাতে বাড়িতেই একটি সাপ তাকে ছোবল মারে । তবে কিশোর তা বুঝতে পারেনি । পরিবারের লোকজনকে সে জানায়, তাকে বিড়ালে কামড়েছে । তবে সেভাবে গুরুত্ব না দিলেও বিষক্রিয়া শুরু হলে ঘন্টাখানেক বাদে বাউগাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখান থেকে রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাবরা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গভীর রাতে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন পরবর্তীতে তারা খোঁজাখুজির পর ঘরে একটি বিষধর সাপ দেখেছেন । ঘটনায় এলাকাবাসীর তরফে খবর দেওয়া হয় গোবরডাঙ্গা থানা ও বনদপ্তরে । পুলিশ ও বনদপ্তরের কর্মীরা এসে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও সাপটি খুঁজে পাননি ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খুব মিশুকে স্বভাবের ওই ছিল কিশোর । পাড়ার ছেলেদের সঙ্গে প্রতিনিয়ত ফুটবলও খেলতো সে । কিশোরকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গতা এলাকায় । মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

