নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার লকাল থেকেই আকাশের মুখ ভার,হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি ও। বিহার ও ঝাড়খণ্ডের উপরে অবস্থানরত ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টিপাত। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পুবালি এবং পশ্চিমি বাতাসের সংঘাতে শক্তিশালী হয়েছে এই ঘূর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ঢুকছে জোলো বাতাস। এর প্রভাবে বুধবার পর্যন্ত পাহাড় থেকে সমতলে চলবে বৃষ্টি। মেঘলা থাকবে আকাশ।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই এই বৃষ্টি হবে। তবে বৃষ্টি শেষে নতুন করে ঠান্ডা পড়ার সুযোগ আর নেই। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কমলেও, তাতে শীত ফেরার আশা নেই। আবহাওয়া দফতরেররের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার বৃষ্টির পরিমাণ সোমবারের তুলনায় বাড়বে। বেশিরভাগ জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হবে। বুধবারও সকালের দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তুলনায় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। হাওয়া অফিস সূত্রে খবর, মেঘলা আকাশ থাকার কারণে রাতের তাপমাত্রা খুব একটা কমবে না। বরং দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। তবে বৃষ্টি পড়লে নতুন করে ঠান্ডা পড়ার সুযোগ নেই। কিন্তু ভরা বসন্তে বৃষ্টি কেন ? আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরপ্রদেশ এবং বিহারের উপর একটি রয়েছে। তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উঠে আসছে স্থলভূমিতে। ওই ঘূর্ণাবর্ত জলীয় বাষ্প টেনে নেওয়ায়, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

