প্রকাশ হল মাধ্যমিকের ফল, জয়জয়কার জেলার

মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষা । আর সেই পরীক্ষা, পরীক্ষার প্রস্তুতি সর্বোপরি পরীক্ষার ফল নিয়ে উত্তেজনা থাকে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা, পরিবার সকলেরই । আবারও অন্যান্য বছরের মত পরীক্ষার ফল প্রকাশ হল মাধ্যমিকের । আর সেইখানেই জয়জয়কার জেলার । এই প্রথম মেধা তালিকায় নাম নেই কলকাতার । কলকাতার কোনও ছাত্র-ছাত্রী জায়গা করে নিতে পারেনি মেধা তালিকায় । মেধা তালিকায় নাম রয়েছে মোট ১১৮ জনের ।

প্রথম হয়েছে বর্ধমান জেলার কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের দেবদত্তা মাঝি । দেবদত্তার প্রাপ্ত নম্বর ৬৯৭ । দ্বিতীয় স্থানে আছে দু’জন । বর্ধমান মিউনসিপাল হাই স্কুলের ছাত্র শুভম পাল এবং মালদহ রামকৃষ্ণ মিশনের ছাত্র রিফত হাসান সরকার । দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯১ । তৃতীয় স্থানে আছে ৬ জন । অর্ক মণ্ডল, সৌম্যদীপ মল্লিক, মাহির হাসান, মহম্মদ ইমতিয়াজ, স্বরাজ পাল, অর্ঘ্যদীপ সাহা । ৬ জনেরই প্রাপ্ত নম্বর ৬৯০ ।

স্বভাবতই কৃতী ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বরে, তাদের সাফল্যে খুশি তারা এবং তাদের পরিবার, শিক্ষক-শিক্ষিকা সকলেই । তবে শুধু মেধা তালিকাভুক্ত ছাত্র-ছাত্রীরাই নয় সবার ভবিষ্যৎ মসৃণ হোক, শুভ কামনা থাকুক সকলের জন্যই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube