বুধবার সেনাবাহিনীর গাড়িতে বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হলেন চারজন । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৩ নং ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায় ।
জানা গিয়েছে বুধবার সকালে সেনাবাহিনীর একটি গাড়িতে ওই বাতানুকলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করছিলেন গ্যারেজের কর্মচারীরা । সেই সময় গাড়ির ভেতরে থাকা বাতানুকুলিত যন্ত্রের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে গ্যারেজের তিন কর্মী এবং একজন সেনাকর্মী গুরুতর আহত হন ।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ মানিক দে ।এলাকাবাসীদের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই ওই গ্যারেজে অবৈধভাবে গাড়ির বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করা হচ্ছিল । কাউন্সিলর এবং প্রশাসন বিষয়টি নিয়ে কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি । বিস্ফোরণের পর ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ । সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পানিটাঙ্কি ফাঁড়ির পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

