মাঝেরহাট মেট্রো পরিদর্শনে এলেন মেট্রোর জেনেরাল ম্যনেজার পি উদয় কুমার রেড্ডি । মাঝেরহাট স্টেশন পরিদর্শন করলেন পি উদয় কুমার রেড্ডি, ও তাঁর সাথে ছিলেন আরও মেট্রো আধিকারিকরা ।
মেট্রোর কাজ কেমন চলছে তা খতিয়ে দেখলেন তাঁরা । তিনি জানালেন কাজ দ্রুত গতিতে হচ্ছে, ও আশা করা যাচ্ছে দূর্গা পূজার আগে মাঝেরহাট পর্যন্ত পরিষেবা চালু করা যাবে ।
এর পাশাপাশি মেট্রো আধিকারিকরা চেষ্টা করছেন যাতে ২০২৬-এর মধ্যে বিবাদীবাগ পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ সম্পন্ন করা যায় । তাহলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন । সুত্রের খবর, এই মেট্রো মোমিনপুরের কাছে গিয়ে মাটির তলায় প্রবেশ করবে । তখন ভূগর্ভস্থ টানেলের মাধ্যম দিয়ে এই মেট্রো চলে যাবে বিবাদীবাগে । এমনটাই জানালেন মেট্রো জেনেরাল ম্যনেজার ।
জোকা বিবাদী বাগ মেট্রোর নতুন সংযোজন নিয়ে বেশ আশাবাদী মেট্রোরেল কর্তৃপক্ষ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

