মোকা নিয়ে সচেতন করতে পুলিশের উদ্যোগ

কাকদ্বীপে ঘূর্ণিঝড় মোকা নিয়ে এলাকার মানুষকে সচেতন করতে ইতিমধ্যেই দক্ষিন ২৪ পরগনা জেলার উপকূলীয় থানা এলাকাগুলিতে চলছে মাইকিং । সমুদ্র উপকূলীয় মানুষজনকে সচেতন করতেই এই মাইকিং করা হচ্ছে বলে দাবি পুলিশের । বুধবার সকাল থেকেই এই মাইকিং শুরু হয়েছে বিভিন্ন এলাকায় । বৃহস্পতিবার সকালেও সুন্দরবন পুলিশ জেলা ও বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে নদীবক্ষে মাইকিং করলো পুলিশ ।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে । এই পরিস্থিতিতে ঘূ্র্ণিঝড় মোকাবিলায় তৎপর দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন । জোর কদমে শুরু করা হয়েছে মাইকের মাধ্যমে প্রচার ।

গত কালের মত আজ সকাল থেকে সুন্দরবন পুলিশ জেলার উপকূলীয় থানাগুলির পক্ষ থেকে উপকূলীয় এলাকার মানুষকে সাবধান করতে চলছে মাইক প্রচার । উপকূলীয় গ্রামগুলির পাশাপাশি নদীপথে ও লঞ্চের মাধ্যমে প্রচার করে বলা হচ্ছে পরিস্থিতি খারাপ হলে নিকটবর্তী ফ্লাড শেল্টারে চলে যাওয়ার কথা ।

কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরের আগাম প্রস্তুতির জন্য সিভিল ডিফেন্সের কর্মীরা মহড়া দিয়েছে । বেহাল নদীবাঁধ গুলিতে চলছে জোরকদমে মেরামতের কাজও চলছে । কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরের খোলা ২৪ ঘন্টার কন্ট্রোল রুম থেকে সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে । স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্কিত উপকূলবাসী তবে পরিস্থিতি যাই হোক না কেন প্রশাসন প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা করার জন্য।

ঘূর্ণিঝড় মোকার আগাম সতর্কতায় দিঘা সমুদ্র সৈকতে মাইকিং করা হচ্ছে এনডিআরএফ-এর তরফ থেকে । ইতিমধ্যেই দিঘায় পৌঁছেছে ১ কোম্পানি (২৫জন) কলকাতা সেকেন্ড ব্যাটালিয়ন এর এনডিআরএফ টিম ।আজ সকাল থেকে পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দীঘায় মাইকিং এনডিআরএফ-এর পক্ষ থেকে ।কলকাতা সেকেন্ড ব্যাটেলিয়নের এনডিআরএফ টিম সকাল থেকে সমুদ্র সৈকতের পাশাপাশি উপকূলবর্তী গ্রামগুলিতেও টহল দিচ্ছে । সেইসঙ্গে এলাকাবাসীদের সতর্ক করছেন তারা । জেলা প্রশাসনের তরফে আগামী ১২ এবং ১৩  মে দুদিন সমুদ্রে নামতে ও মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube