প্রতারণার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

তৃণমূল নেতাদের নাম ভাঙিয়ে সরকারি কন্ট্রাকচুয়াল চাকরি দেবার নাম করে ইউটিউবে ভিডিও বানিয়ে কলকাতা থেকে জেলার বিভিন্ন মানুষের থেকে কোটি টাকা তোলার অভিযোগে গ্রেফতার ইউটিউবার অনিন্দ্য চৌধুরী ।

গতকাল রাতে বেলঘরিয়া থেকে গ্রেফতার করা হয় ইউটিউবার অনিন্দ্য চৌধুরীকে ।গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ । সরকারি কন্ট্রাকচুয়াল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে ।

নিজস্ব ইউটিউব ও সোশ্যাল মিডিয়া ব্যাবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ এর নামে মিথ্যা অভিযোগ এনে হেনস্থা করতেন অনিন্দ্য । কলকাতা ও তার পার্শ্ববর্তী একাধিক থানায় একাধিক অভিযোগ রয়েছে এই ইউটিউবারের বিরুদ্ধে ।

বাঁশদ্রোণী থানার পুলিশ তাকে গ্রেফতার করে চাকরি দেবার নাম করে প্রতারণার অভিযোগে । রেলে চাকরি করে দেওয়ার প্রতারণার অভিযোগের পাশাপাশি বসিরহাট থানায় বসিরহাট সাব-ডিভিশনে একটি আন্তর রাজ্য প্রতারণার চক্রের অভিযোগ রয়েছে ।

পুলিশ সূত্র মারফত খবর, খবর পাওয়া যাচ্ছে ২০১৬ সাল থেকে তিনি ১০০-র ও বেশী চাকরি প্রার্থীকে প্রতারণা করেন । পাশাপাশি তিনি একটি এসিউভি গাড়ি ব্যাবহার করতেন ।তাঁর সঙ্গে সবসময় বাউন্সার থাকতো । এত খরচ কোথা থেকে পেতেন এই বিষয়েও উঠছে প্রশ্ন ।

২০১১ সালের পর থেকেই উত্থান এই অনিন্দ্য চৌধুরীর এবং বিভিন্ন রাজনৈতিক নেতার নাম করে সে টাকা তুলত । আজ আলিপুর আদালতে অনিন্দ্য চৌধুরীকে পেশ করবে বাঁশদ্রোণী থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে তাকে আরো জেরার প্রয়োজনের কারণ দেখিয়ে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তারা । নজর থাকবে বিচারকের পরবর্তী নির্দেশের দিকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube