বাগডোগরার রাঙাপানির তারবান্ধা এলাকায় মহিষ পাচার আটকালো পুলিশ । পুলিশ দেখেই লরি ছেড়ে পালালো পাচারকারীরা । পুলিশ সূত্রে খবর, ঘটনায় ৪টি লরি বাজেয়াপ্ত করা হয় । ওই লরিগুলি থেকে মোট ৬৬টি মহিষ উদ্ধার করা হয়েছে ।
উদ্ধার করা সেই মহিষগুলো ফুলবাড়ী খোয়াড়ে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে । সুত্র মারফত আরও জানা যাচ্ছে, পাচারকারীদের ছক ছিল মহিষগুলোকে উত্তরপ্রদেশ থেকে অসম হয়ে বাংলাদেশে পাচার করা । গোটা ঘটনায় তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

