নিউজটাইম ওয়েবডেস্ক : তিন বছর পর রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। কটকে বাংলা-ওড়িশা কোয়ার্টার ফাইনাল ম্যাচ ড্র হয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে রঞ্জির শেষ চারে জায়গা করে নিল বঙ্গ ব্রিগেড। প্রথম ইনিংসে বাংলার ৩৩২ রানের জবাবে ২৫০ রানে অলআউট হয়ে যায় ওড়িশা। দ্বিতীয় ইনিংসে শ্রীবৎস, শাহবাজ, অভিষেক রামনের অর্ধশতরানে ভর করে ৩৭৩ রান করে বাংলা।
ম্যাচ জেতার জন্য সোমবার ম্যাচের শেষ দিন বাকি সময়ে ৪৫৬ রানের অবিশ্বাস্য টার্গেট তাড়া করতে হত ওড়িশাকে। কিন্তু খারাপ অবহাওয়ার জন্য মাত্র ১০ ওভার খেলা হয়। ওড়িশার রান তখন বিনা উইকেটে ৩৯। ম্যাচ অমীমাংসিত ঘোষনা করেন আম্পায়াররা। আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে সেমিফাইনাল খেলবে অভিমন্যু ঈশ্বরণের দল। বাংলার প্রতিপক্ষ কর্নাটক।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

