জীবনতলাঃ গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিন ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশ প্রচুর পরিমানে নকল জ্বালানী তেল উদ্ধার করল ।সোমবার রাতে মল্লিকাটি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর নকল জ্বালানী তেল ও তেল তৈরির উপকরন উদ্ধার করল ।
সেখানে সিদ্দিক গাজি নামে এক ব্যক্তি এই কাটা তেলের ব্যবসা করছে বলে পুলিশের কাছে খবর আসে । সেই খবর পেয়েই পুলিশ সোমবার রাতে হানা দেয় ওই এলাকায় । ঘটনাস্থল থেকে কাটা তেল ও কাটা তেল তৈরির করার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ ।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১২ টি জ্যারিক্যান ও ৫ ড্রাম কাটা তেল । পুলিশের দাবি দীর্ঘদিন ধরেই সিদ্দিক গাজি এই কাটা তেলের ব্যবসা করছে । স্থানীয় সস্তাখালি বাজারে এই কাটা তেল বিক্রি করত সে । মূলত অটো ও মোটর বাইকের জ্বালানী হিসেবেই এগুলিকে ব্যবহার করা হত ।রাতেই সিদ্দিক পালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় । তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

