পশ্চিম বর্ধমান জেলার নাম বদলের দাবি বিজেপি নেতার

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার নাম পাল্টে করা হোক আসানসোল দুর্গাপুর জেলা । এমনই দাবি জানালেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । সোমবার দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই দাবি জানান জিতেন্দ্র ।

যখন বর্ধমান জেলা ভাগ হয়েছিল সেই সময় পূর্ব বর্ধমান ও কলকাতার কিছু নেতার ইচ্ছেই পশ্চিম বর্ধমান নামকরণ করা হয়েছিল এই জেলার । তার আরও দাবি, যেখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা রয়েছে, সেখানে জেলার নামকরণও আসানসোল দুর্গাপুর করা হোক ।প্রসঙ্গত আসানসোল ও দুর্গাপুর দুটি মহকুমা নিয়ে পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিতেন্দ্র তিওয়ারি স্বীকার করেন, গত দুর্গাপুর পুরনিগমের নির্বাচনে তখন  তৃনমূল জেলা সভাপতি থাকাকালীন তিনি অন্যায় করেছিলেন । তাকে দল থেকে বলা হয়েছিল, যে কোন প্রকারে সকল প্রার্থীকে জেতাতে হবে । সেজন্য তিনি অনুতপ্ত ও সকলের কাছে ক্ষমাপ্রার্থী বলে জানান ।

আগামী ৫ই মে দুর্গাপুর পুরনিগমের নির্বাচনের দাবিতে বিজেপির যুব মোর্চা ফের আন্দোলনে নামবে । এবারের নির্বাচনে তৃণমূল কিছু করতে এলে তার ট্যাবলেট তার জানা আছে বলে জিতেন্দ্র মন্তব্য করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube