নিউজটাইম ওয়েবডেস্ক : তিনি সকলের কাছে রাণী রাসমণি নামেই পরিচিত। সন্ধ্যে ৬ টা বাজলেই তাঁকে দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন দর্শকেরা। কার কথা বলা হচ্ছে নিশ্চয় এতক্ষনে বুঝে গিয়েছেন। হ্যাঁ, তিনি হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।তবে এতদিন ছোট পর্দায় অভিনয় করে দর্শকদের প্রিয় হয়ে উঠলেও এবার বড়পর্দায় নজর কাড়তে চলেছেন তিনি।
সম্প্রতি ‘বব বিশ্বাস’ ছবির শ্যুটিং শুরু করেছেন দিতিপ্রিয়া। এই ছবিতে তাঁর সাথে স্ক্রিন শেয়ার করছেন অভিষেক বচ্চন। ছবির শ্যুটিং-এর জন্য ইতিমধ্যেই কলকাতায় হাজির হয়েছেন অভিষেক। একই সাথে এই ছবিতেও দিতিপ্রিয়ার চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে এক অন্যরকম উৎসাহ। ছোট পর্দায় রাণী রাসমণির পর অভিষেক বচ্চনের সঙ্গে বড়পর্দায় স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা ঠিক কিরকম, এদিন সেবিষয়ে মুখ খুললেন দিতিপ্রিয়া রায়। এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষ্যৎকারে দিতিপ্রিয়া বলেন, ইতিমধ্যে তিনি বব বিশ্বাসের শ্যুটিং শেষ করে ফেলেছেন। কিন্তু এই মুহূর্তে তিনি কিছু জানাতে চাননা। তাঁর এই মন্তব্যেই পর আরও বেশি করে বব বিশ্বাস-এ দিতিপ্রিয়ার চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে উতসাহ তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে যখন সময় হবে তিনি নিজে এই বিষয়ে মুখ খুলবেন বলে জানান দিতিপ্রিয়া। সুতরাং ধারাবাহিকের পর এই বলিউড ছবিতে দিতিপ্রিয়া রায়ের প্রথম অভিনয় দেখতে এবং শুনতে হলে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই মত অভিনেত্রী দিতিপ্রিয়ার।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

