রাজ্যে ফের করোনায় মৃত্যু

।। স্বর্ণালী মান্না ।।

ফের মাথা তুলে দাড়াচ্ছে করোনা । স্বাস্থ্য ভবন সুত্রের দাবি অনুযায়ী পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের । শুক্রবার রাতে পিয়ারলেস হাসপাতালে একজনের মৃত্যু হয় ও অন্যজনের মৃত্যু হয় শনিবার সকালে বেলেঘাটা আই ডি হাসপাতালে ।

তবে স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের দাবি রাজ্যে করোনা পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আছে । যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অনেকেই বয়স্ক অথবা অন্যান্য রোগে ভুগছিলেন । স্বাস্থ্য দফতরের একটি বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে, বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২১৫০, ও হাসপাতালে ভর্তি রয়েছেন ১০২ জন ।কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণ হার অন্য অঞ্চলের থেকে অনেকটাই বেশি বলেই জানা যাচ্ছে স্বাস্থ্য দফতর সুত্রে ।

তবে এই বিষয়ে কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি মাস্ক ব্যবহার করলে করোনা আগের মতো ভয়াবহ আকার নিতে পারবে না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube