নির্মীয়মান সেপটিক ট্যাঙ্ক এ সেন্টারিং এর কাজ করতে নেমে মৃত তিন শ্রমিক । ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুর থানার নতুন পাড়ায় । মৃতদের নাম সুমন বিশ্বাস, শুভেন্দু দে ও কালু দে ।
জানা যাচ্ছে ভীমপুরের নতুন পাড়ায় দিলীপ বিশ্বাস নামক এক ব্যক্তি বাড়ি তৈরি করছিলেন । সেখানেই তৈরি করা হচ্ছিল সেপটিক ট্যাংক । আজ সেখানে সেন্টারিং কাঠ খোলার জন্য প্রথমে একজন শ্রমিক নামেন । এরপর আরও দুজন শ্রমিক পরপর নামেন ।
দীর্ঘক্ষণ ধরে তাদের সারা শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয় । দমকল এসে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় এলাকায় ছড়িয়েছে শোকের ছায়া ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

