বঙ্গে বৃষ্টি কবে থেকে?

এই বছর মার্চ মাস শীতল ছিল বাকি অন্যান্য বছরের তুলনায় । তবে এপ্রিল শুরু হতেই গরমের তীব্রতা টের পেয়েছেন রাজ্যবাসী । তীব্র দাবদাহে জ্বলছে রাজ্য । কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস তো কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত । যদিও গতকাল শিলিগুড়িতে বৃষ্টি হয়েছিল ।

আবহাওয়া দফতর সূত্রের খবর, তাপপ্রবাহ চলবে পশ্চিমের দুই একটা জেলায় । তাছাড়া তাপপ্রবাহের সম্ভাবনা বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম , বীরভূম জেলায়, চলবে আগামীকাল পর্যন্ত ।

বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে একুশ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বাদ দিয়ে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে ২১ তারিখ পর্যন্ত। যদিও ২১ তারিখ থেকে ২৩ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকুলের দুই চব্বিশ পরগনা দুই মেদনীপুর, পুরুলিয়া , বাঁকুড়া , ঝাড়গ্রামে। কলকাতাতেও হালকা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টি কম হলেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে সব জায়গাতেই কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা আর থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস । উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং বৃষ্টি চলবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube