পানীয় জলের দাবিতে বাসিন্দাদের অবরোধ

পুরুলিয়াঃ পানীয় জলের দাবিতে রাঁচি-পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ চলছে ঝালদার আনন্দ বাজারে ।ঝালদা পৌরসভার ২ ও ১১ নম্বর ওয়ার্ডের মহিলারা রাঁচি-পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধে করে পানীয় জলের দাবিতে । ঝালদা পৌরসভার ২ ও ১১ নং ওয়ার্ডের বাসিন্দারা কয়েক বছর ধরে ভুগছেন পানীয় জলের সমস্যায় । গরমের সময়ে সমস্যা আরও বৃদ্ধি পায় বলে জানা গেছে স্থানীয় সুত্রে ।

বিষয়টি বার বার পৌরসভার নজরে আনলেও কোনও লাভ হয়নি বলেই জানিয়েছেন বাসিন্দারা । তাই ২ ও ১১ নং ওয়ার্ডের মহিলারা ঝালদা আনন্দ বাজারে রাঁচি-পুরুলিয়া সড়ক পথ সকাল ৬টা থেকে অবরোধ করে রেখেছেন ।

বাসিন্দাদের আরও অভিযোগ এই গ্রীষ্মকালে জলের লেয়ার নীচে নেমে যায়, নলকূপে জলো থাকে না অনেক সময় ।এ ছাড়াও পাইপ লাইনের জল সময় মতো আসে না ।

তাই দাবি না মানা হলে এই অবরোধ আন্দোলন চলবে । প্রয়োজনে পুরো ঝালদা জ্যাম করে দেওয়ার হুঁশিয়ারি ও দেন আন্দোলনকারী বাসিন্দারা ।

ঘটনাস্থলে পৌঁছন ঝালদা থানার পুলিশ, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার চালিয়ে যাচ্ছেন তাঁরা । এখনও কোনো সমাধান সূত্র বের হয়নি বলেই জানা যাচ্ছে, যার জেরে এখনও চলছে অবরোধ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube