তপ্ত বৈশাখেও অমিল পরিশ্রুত পানীয় জল

বৈশাখের প্রথম সপ্তাহেই তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন বড়জোড়ার হাট আশুড়িয়া গ্রামের মানুষ । দ্রুততার সঙ্গে গ্রামে জল সংকট দূর করার দাবিতে সোমবার বড়জোড়া-সোনামুখী রাস্তার উপর হাট আশুড়িয়া মনসা মন্দিরের সামনে পথ অবরোধে সামিল হন প্রমিলা বাহিনী । এদিনের এই অবরোধে দিনের ব্যস্ততম সময়ে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন ।

অবরোধকারী প্রমীলা বাহিনীর অভিযোগ, গত তিন বছর আগে গ্রামে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানোর কাজ শেষ হয় । কিন্তু তাতেও অমিল পর্যাপ্ত পানীয় জল । পানীয় জলের অন্যান্য উৎসগুলির অবস্থাও তথৈবচ । বিষয়টি বারবার প্রশাসনকে জানালেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ করেম স্থানীয়রা । তাই অতি দ্রুত সমস্যার সমাধানে পথ অবরোধে তারা সামিল হয়েছেন বলে জানান ।

পানীয় জলের জন্য সাধারণ মানুষকে রাস্তায় নামতে হচ্ছে, বিষয়টি লজ্জাজনক বলে দাবি বিজেপির । দলের নেতা সোমনাথ করের দাবি কেন্দ্রীয় প্রকল্পের টাকা শাসক দল আত্মসাৎ করেছে ।মানুষ তার ফল ভোগ করছে বলে তিনি দাবি করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube