নিউজটাইম ওয়েবডেস্ক : আত্মহত্যাই করেছেন মিকা সিংয়ের ম্যানেজার সৌম্যা খান, শুক্রবার জানাল মুম্বই পুলিশ। ফেব্রুয়ারির ২ তারিখ ঘুমের ওষুধ থেকে আত্মহত্যা করেন সৌম্যা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। অন্ধেরিতে মিকার চারতলা বাংলোর প্রথমতলায় থাকত সৌম্যা।
ভারসোভা থানার অন্যতম আধিকারিক পি ভোশলে জানিয়েছে, এসভিপি নগর এলাকার ফোর বাংলোস আবাসনের ১৯ নম্বর বাংলো থেকে রাত ১০.১৫ নাগাদ উদ্ধার করা হয় সৌম্যাকে। মিকার মালাকানাধীন ওই বাংলোয় একাই থাকতেন সৌম্য, খবর মানসিক অবসাদে ভুগছিলেন সৌম্যা। জানা গিয়েছে দুর্ঘটনার দিন, সকাল সাতটা নাগাদ পার্টি থেকে ফেরেন সৌম্য। এরপর আর ঘর থেকে বার হননি। রাত সোয়া দশটা নাগাদ মিকার স্টুডিওর কিছু কর্মী সৌম্যার খোঁজে তাঁর বাংলোয় গেলে অচৈতন্য অবস্থায় তাঁকে দেখতে পায়, হাসাপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। মিকা ইন্সটাগ্রামে সৌম্যার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

