বঙ্গে দু’দিনের ‘শাহি’ সফর

বাংলায় দু’দিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ১৪ই এপ্রিল শুক্রবার অমিত শাহ পরে অন্ডাল বিমানবন্দরে এসে নামবেন । সেইখান থেকেই হেলিকপ্টারে পৌঁছবেন সিউড়ি । সেখানে রয়েছে রাজনৈতিক সভা । সভা সেরে ফের তিনি হেলিকপ্টারে চেপে কলকাতা উড়ে যাবেন। দক্ষিণেশ্বরে মা কালীর মন্দিরে দেবেন পুজোও ।

অন্ডাল বিমানবন্দরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গল পান্ডে, জিতেন্দ্র তিওয়ারির বিমানবন্দরে আসার কথা স্বাগত জানাতে । তারপর অমিত শাহ র সঙ্গে চপারে সঙ্গী হবেন সুকান্ত, শুভেন্দু ও মঙ্গল পান্ডে।

রাজ্যে ‘শাহি’ সফর ঘিরে প্রাকৃতিক তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ । এদিকে এই সফর ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে অন্ডাল বিমানবন্দরে। বীরভূম অর্থাৎ ‘কেষ্টভূমে’ অমিত শাহ উদ্বোধন করবেন একটি পার্টি অফিসেরও । মাত্র দু’দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রয়েছে একাধিক কর্মসূচি । আগত পঞ্চায়েত নির্বাচনের আগে অমিত শাহ-এর এহেন বঙ্গ সফরে কী বার্তা মানুষ পাবেন তাই এখন দেখার । দুর্নীতি নিয়ে কী সরব হবেন শাহ? তপ্ত বাংলায় চড়ছে রাজনৈতিক পারদও । কী হবে জানতে তাকিয়ে বাংলা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube