শিলিগুড়ি মহাকুমার বাগডোগরা চা বাগানে চিতাবাঘের হামলায় জখম এক মহিলা চা শ্রমিক । জখম মহিলার নাম অঞ্জলি কেরকাট্টা ।
স্থানীয় সুত্রে জানা গেছে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরা চা বাগানে চা-পাতা তোলার সময় ওই মহিলার উপরে আক্রমণ চালায় একটি চিতাবাঘ । তারপরেই ওই মহিলা চিৎকার শুরু করলে সেখান থেকে পালিয়ে যায় চিতা বাঘটি । পরে ওই মহিলাকে উদ্ধার করে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয় । চিতা বাঘের হামলায় মহিলার চোখে ও মুখে ক্ষত হয় ।
স্থানীয় সুত্রে খবর, সোমবার রাতের দিকে ওই এলাকায় চিতাবাঘ দেখা গিয়েছিল । তবে মঙ্গলবারের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বাগানের শ্রমিকদের মধ্যে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা বনদপ্তর । অন্যদিকে চিতাবাঘ দেখতে পেয়ে অসুস্থ হয়ে পড়ে আরও এক চা শ্রমিক । অসুস্থ শ্রমিক শান্তি বড়াইকে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে । ঘটনার উপর নজর রাখছেন বাগডোগরা বনদপ্তর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

