বিজেপিতে যোগদানের ২৪ ঘন্টার মধ্যেই দন্ডি কেটে আদিবাসী মহিলাদের তৃণমূলে ফেরানো হল ।ঘটনার প্রতিবাদে আদিবাসী এলাকায় যান বিজেপির বিধায়ক বুধরাই টুডু ।
বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের সাথে কথা বললেও রাস্তায় দন্ডি কেটে তৃণমূলে ফেরা মহিলা চারজনের কারও দেখা পাওয়া যায়নি । এমনকি বিষয়টি নিয়ে আত্মীয়স্বজন বা গ্রামের অন্যান্য কেউই মুখ খুলতে চাননি ।
এলাকার বিধায়ক বুধরাই টুডু অভিযোগ করে বলেন যে বিজেপিতে যোগদানের অপরাধেই তাঁদের ভয় দেখিয়ে ওই ভাবে দন্ডি কাটিয়ে দলে ফিরতে বাধ্য করেছে তৃণমূল ।এই ঘটনা আদিবাসী তথা মহিলা সমাজে অত্যন্ত অপমানজনক । অবিলম্বে ঘটনায় দায়ি মহিলা তৃণমূলের সভানেত্রী সহ জড়িত সবাইকে গ্রেফতারের দাবিও জানান তিনি ।
অন্যদিকে জেলা সদর বালুরঘাটে ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচীর কথাও ঘোষণা করা হয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

