।। স্বর্ণালী মান্না ।।
ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী, সিল্ভিও বারলুস্কোনি ইতিমধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । জানা যাচ্ছে, শ্বাসকষ্ট জনীত সমস্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ।এর পাশাপাশি তিনি লিউকেমিয়ায়ও আক্রান্ত ।
একটি বিবৃতিতে স্যান রাফায়েল হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, ৮৬ বছরের এই প্রাক্তন প্রধানমন্ত্রীর সমস্যা তেমন গুরুতর নয় । বেশ কয়েক বছর ধরেই তিনি লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন । শ্বাসকষ্টের সমস্যা হওয়ার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।ফুসফুসে সংক্রমণের কারণে তাঁকে রাখা হয় ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ।
তিনি ইতালিতে তিন বারের প্রধানমন্ত্রী ছিলেন । তা সত্বেও কর ফাঁকি দেওয়ার কারণে তাঁর ফের প্রধানমন্ত্রীর নির্বাচনে অংশগ্রহণ করায় নিষেধাজ্ঞা জারি করা হয় ।২০২২ সালে তিনি আবারও নির্বাচিত হয়ে সেনেটে ফেরেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

