সিকিমে তুষার ধসে মৃত যুবকের বাড়িতে কারামন্ত্রী

সিকিমে তুষার ধসে মৃত রামনগরের যুবকের বাড়িতে পৌঁছলেন কারামন্ত্রী অখিল গিরি ।সিকিমে তুষার ধসে অকালে প্রাণ হারিয়েছেন দেউলীহাটের যুবক । গতকাল গভীর রাতে মৃতদেহ এসে পৌছালো বাড়িতে ।

রামনগরে প্রীতমের পরিবারে এখন আছে শুধুই শুন্যতা ।পরিবারের পাশে এসে দাঁড়ালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি । সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি ।

মানিকতলা বাগমারিতে ইলেকট্রিক গুডসের একটি কারখানা ছিলো তাঁর ।বাড়ির অন্যতম রোজগেরে সন্তানের মৃত্যু । কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা সহ গোটা পরিবার । বাবা পূর্ন চন্দ্র মাইতি ও মা জ্যোৎস্না মাইতি পুত্রশোকে পাথর হয়ে গেছেন । মৃতদেহ বাড়িতে আসার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে ।

উৎসাহের সঙ্গে বরফ দেখতে যাওয়াটাই কাল হল । পরিবার সূত্রে খবর, প্রীতমের বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর । বন্ধুদের সাথে গিয়েছিলেন সিকিমে ।সূত্র মারফত জানা যায় কোম্পানির একটি ট্যুর ছিলো । বরফ পড়ার খবর পেয়ে তাঁরা ছুটে গিয়েছিলেন সিকিমের ১৭ মাইল এলাকায় । অনেকেই রাস্তার ধারে বরফ নিয়ে খেলছিলেন । কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় বরফের পরিমাণ বেশি ছিল । সেই লোভটা আর সামলাতে পারেননি তাঁরা । আচমকাই নেমে আসে তুষার ধস, ক্রমাগত নামতে থাকে বরফ ।

শোকে ভেঙে পড়েছেন তাঁর বাড়ির লোকজন । তার একটি ছয় বছরের সন্তান রয়েছে । অকালে ঝরে গেল একটি প্রাণ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube