নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্য সরকার কর্মীদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার শিক্ষক-শিক্ষিকাদের পেনশন বাড়ানোর ক্ষেত্রেও চরম সিদ্ধান্ত নিলেন তিনি। শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের মতো ২০২০-র ১ জানুয়ারি থেকেই তাঁরা ও পেনশন পাবেন।
সরকারি কর্মচারীর পেনশন বাড়ানোর ঘোষণা করা হয়েছিল গত বছর পুজোর মুখে। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন জারি হওয়ার পর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এবার নবান্নে এক নির্দেশিকায় জানানো হয়- অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাদের পেনশন বাড়ানো হল। এদিন ঘোষণা করা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে পেনশন পাবেন পেনশনভোগীরা। আগেই শিক্ষক-শিক্ষিকাদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত হলেও, কিছু সমস্যা তৈরি হয়। তবে অবশেষে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের পেনশনের ব্যবস্থা করা হল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

