নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী সপ্তাহেই ভারত সফর করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মিলানিয়া। এ দেশে এসে দিল্লির একটি সরকারি স্কুলের পড়ুয়াদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন মার্কিন ফার্স্ট লেডি। কিন্তু সূত্র মারফত জানা গেছে,
মিলানিয়া ট্রাম্পের এই স্কুল পরিদর্শনের সময় আমন্ত্রণ জানানো হয়নি দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। ২৫ তারিখ দিল্লির স্কুল পরিদর্শন করবেন ট্রাম্প পত্নী। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া একসময় রাজধানীর বেশ কিছু বিদ্যালয়ে উল্লেখযোগ্য উদ্যোগ আনেন। এই পাঠক্রমে ছাত্রছাত্রীদের নিয়মিত ৪০ মিনিট সময় ধরে ধ্যান, অন্যান্য ব্যায়াম ও খেলাধুলো করতে হয়। আর সেই ব্যবস্থাই নিজের চোখে দেখতে চান মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী। কিন্তু সেখানেই দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী আমন্ত্রণ না পাওয়ায় শুরু হয়েছে বিতর্ক। ভারত সফরের প্রথম দিনে আগামী ২৪ তারিখ প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাটে যাবেন ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মিলানিয়াকে সঙ্গে নিয়ে ওই রাজ্যের আমেদাবাদে সদ্য নির্মিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে একটি মেগা ইভেন্ট ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপরে গুজরাট থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তাঁরা। তবে দিল্লি পৌঁছানোর আগে আগ্রায় তাজমহলেও যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তাঁর ফার্স্ট লেডি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

