।। স্বর্ণালী মান্না ।।
বুধবার পোপ ফ্রান্সিসের শ্বাসকষ্ট হওয়ায়, তাঁকে রোমের জেমেলি হাপাতালে ভর্তি করা হয় ।প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে যে তিনি ব্রঙ্কাইটিসে ভুগছেন ।
এই প্রসঙ্গে ভ্যাটিকানের মুখপাত্র, মাত্তেও ব্রুনি, জানিয়েছেন, সম্ভবত পোপকে আগামী কয়েকদিনের মধ্যেই হাপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ।
বুধবার তিনি অসুস্থ বোধ করায় তাঁকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও ভ্যাটিকানের তরফ থেকে জানানো হয়েছে যে ওই পরীক্ষাগুলি তার হওয়ার কথা ছিল । মাত্তেও ব্রুনি আরও জানান, পোপ ফ্রান্সিসের শারীরিক পরীক্ষায়, তাঁর শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে । হাসপাতালে তাঁকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হছে বলে জানানো হয়েছে ।
খবরটি শোনার পর, শুক্রবার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

