গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা দিল্লির তিহাড় জেল । এখন আরও চার মাস তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রতকে ।
দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানিতে ইডিকে তদন্তের নতুন স্ট্যাটাস রিপোর্ট চার সপ্তাহের মধ্যে জমা দেবার নির্দেশ। সেই রিপোর্টের কপি পাঠাতে হবে অনুব্রতর আইনজীবীকে। পরবর্তী শুনানি আগামী ২৭শে জুলাই। অনুব্রতর আইনজীবীদের আবেদন মঞ্জুর করে শারীরিক অসুস্থতার কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই আদালতে পেশ হতে পারবেন অনুব্রত। নির্দেশ বিচারপতি দীনেশ শর্মার।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

