রাজ্যে ‘চিরকুট’ বিতর্ক অব্যাহত । নিয়োগ দুর্নীতি নিয়ে যখন জর্জরিত রাজ্যের শাসক দল, ঠিক তখনই শাসক দলের নেতা-মন্ত্রী-কর্তারা মুখ খুলছেন বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে । ‘চিরকুট’ দিয়েই চাকরি হত বাম আমলে, বলে সুর চড়াচ্ছেন তৃণমূল নেতারা ।
কিছুদিন আগেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সরব হয়েছিলেন বাম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে । সরাসরি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি । বলেছিলেন, সুজন চক্রবর্তীর কোটায় চাকরি পেয়েছে অনেক অযোগ্যরাই । এমনকি সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীও নাকি চাকরি পেয়েছিলেন ‘চিরকুটে’, অভিযোগ করেছিলেন একাধিক তৃণমূল নেতা । এইবার সেই তালিকায় নয়া সংযোজন মহম্মদ সেলিম । একটি ফেসবুক পোস্ট করে উদয়ন গুহ অভিযোগ এনেছেন মহম্মদ সেলিমের বিরুদ্ধে ।

উদয়ন গুহ ছাড়াও একাধিক তৃণমূল নেতারা নিয়োগ দুর্নীতি নিয়ে কটাক্ষ করেছে বামেদের । তবে চুপ করে নেই বামেরাও । শাসকদল নিজেরদের দুর্নীতি ঢাকতেই অন্যের দিকে আঙুল তুলছে, বলে কটাক্ষ করছে বাম ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

