চোয়াল ফুঁড়ে লোহার রড, পাঁচ ঘন্টা পর মুক্তি বালকের

‘রাখে হরি মারে কে!’ এই প্রবাদ বাক্যটা অত্যন্ত প্রাসঙ্গিক হাওড়ার বাকসাড়া এলাকার বছর ১১-র আদিত্য শর্মার জন্য ।

চোয়াল ফুঁড়ে ঢুকে গিয়েছিলো লোহার রড। প্রায় পাঁচ ঘণ্টা সেই রড আটকে বালকের মুখে । জটিল অস্ত্রপচার করার পর অবশেষে প্রাণ বাঁচাল বালকের।

সপ্তম শ্রেণীর ছাত্র আদিত্য । গত ১৮ই মার্চ বাড়ির সামনে ফুটবল খেলছিল সে । সেই বল চলে যায় মাঠ সংলগ্ন পার্কে। বল ফিরিয়ে নিয়ে আসতে গিয়েই বাঁধে বিপত্তি । পার্কের লোহার রেলিং টপকাতে গিয়ে পড়ে যায় আদিত্য । তখনই রেলিংয় থেকে বেরিয়ে থাকা লোহার রড তার চোয়াল ফুঁড়ে ঢুকে যায়।

আদিত্যর মা গীতা শর্মা জানান, ওই অবস্থায় তার ছেলে প্রায় এক ঘন্টারও বেশী সময় ছিলো । প্রচুর রক্তক্ষরণও হয় । এরপর লোহার রড কেটে আদিত্যকে নিয়ে আসা হয় হাওড়ার অন্দুল রোডে অবস্থিত একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। বাঁচার আশা প্রায় ছিলো না বললেই চলে । কিন্তু চিকিৎসক (ম্যাক্স জিলো ফেসিয়াল সার্জেন) রামানুজ ঘোষ জানান, সঙ্গে সঙ্গে তারা মেডিকেল বোর্ড তৈরি করেন। প্রাণহানির আশঙ্কা ছিল যথেষ্ট । কারণ যেভাবে রড ঢুকেছিলো তা শ্বাসনালিতে আটকে যেতে পারত । প্রায় তিন ঘন্টা জটিল অস্ত্রোপচারের পরে লোহার রডটি বের করা সম্ভব হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আদিত্য জানায়, এখন সে অনেকটাই সুস্থ । চিকিৎসকেরা জানান, এখন পুরোপুরি বিপদমুক্ত আদিত্য । হাসপাতাল ও চিকিৎসকদের ভূমিকায় খুশি আদিত্যর পরিবার।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube