নিউজটাইম ওয়েবডেস্ক : এখনও সংকট কাটেনি পোলবার পুলকার দুর্ঘটনায় আহত ঋষভের। এদিন ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানিয়েছেন এসএসকেএমের চিকিৎসকরা। ফুসফুসের সংক্রমণের পর তাঁর কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে ওই খুদেকে এসএসকেএমের কার্ডিওথোরাসিক ভাসকুলার সায়েন্স বিভাগে সম্পূর্ন ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
হাসপাতাল সুত্রে পাওয়া খবর অনুযায়ী, ফুসফুস, কিডনি ও লিভারের মতো বিভিন্ন অর্গান তার ঠিক ভাবে কাজ করছেনা। রক্তচাপও স্বাভাবিক নয়। চিকিৎসা পদ্ধতি বদলানো হবে কী না তা নিয়ে চিকিৎসক বোর্ড একটি বৈঠক ডেকেছে। এদিন ঋষবকে দেখতে হাসপাতালে যান মদন মিত্র। তবে পোলবা দুর্ঘটনায় ইতিমধ্যেই নিজের দোষ স্বীকার করে নিয়েছেন পুলকার চালক শামিম আখতার। তাঁর গাড়িতে করেই এদিন যাচ্ছিল ঋষব। কিন্তু কিছুদুর যাওয়ার পর গাড়ি থেকে নেমে পড়েন শামিম। মাঝপথে পবিত্র দাস নামের এক ব্যক্তির গাড়িতে পড়ুয়াদের তুলে দেয় সে। সেই গাড়িতেই ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। তখন থেকেই পলাতক ছিলেন শামিম। শামিমের বিরুদ্ধে পুলকারের অনিয়ম নিয়ে একাধিক অভিযোগ ছিল। একদিকে তিনি তো বেআইনি ভাবে গাড়ি চালাতেন, এছাড়াও তাঁর ফিটনেস সার্টিফিকেটও ছিল না।এদিন গ্রেফতার হওয়ার পর এই সমস্ত অনিয়মেক কথা স্বীকার করো নিয়েছেন শামিম।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

