নিউজটাইম ওয়েবডেস্ক : সাদা প্লেটে সাজানো প্যানকেক। ওপরে ডার্ক চকলেটের টপিং। জিভে জল আনা এমন খাবারের সঙ্গে, খালি গায়ে সেলফি পোস্ট করলেন বরুণ ধাওয়ান।
১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক কমেডি ড্রামা কুলি নং ওয়ানের রিমেক তৈরি করছেন ডেভিড ধাওয়ান। মুখ্য চরিত্রে বরুণ ধাওয়ান ও সারা আলি খান। দেশে বিদেশে নানান জায়গার পর গোয়ায় এসে শেষ হল ছবির শ্যুটিং। র্যাপআপ হওয়ার আনন্দকে প্যানকেক খেয়ে সেলিব্রেট করলেন বরুণ।
সব ঠিক থাকলে চলতি বছরের মে মাসে মুক্তি পাবে কুলি নং ওয়ান। প্রথমবার দর্শকরা দেখবেন বরুণ- সারার অনস্ক্রিন কেমিস্ট্রি।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

